আল্লাহর হুকুমে যেদিন আমরা মাতৃগর্ভ থেকে পৃথিবীতে এসেছি, সেদিন থেকেই সময় নামক এক দুর্বার গতির যানে আমরা যাত্রা শুরু করেছি। এই যান কালের সব বাধা উপেক্ষা করে তার নির্ধারিত গন্তব্যে ছুটে চলে, আর আমরা নির্বাক দর্শক।
১৪৪৬ হিজরীর বিদায় ঘণ্টা বেজে গেছে। সময় যেন চিৎকার করে বলে, “হে পথিক, আমি এখন তোমার অতীত। তোমার স্মৃতির অ্যালবামে আমাকে স্থান দাও।”
জানি না, আমার সঙ্গে করা স্বপ্নগুলো কতটা সফল হয়েছে, কিংবা তুমি আমার মুহূর্তগুলো কতটা কাজে লাগাতে পেরেছো। আকাশে হারিয়ে যাওয়া প্রতিটি চাঁদ তোমাকে বিদায়ের বার্তা দিয়েছে—জানি না, তুমি তা উপলব্ধি করেছ কি না।
শেষ কথায় বলি: অতীত থেকে শিক্ষা নাও। কারণ ভবিষ্যতের প্রতিটি বসন্ত একদিন অতীত হয়ে যাবে। অতএব, অতীত হবার আগেই জাগো, যেন জীবনের নৌকো অজান্তেই তীরে না ভিড়ে।
মো. মোশাররফ হুসাইন
জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।