বুধবার-৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি-২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ-৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকের শরীআহ কমিটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন জামিয়ার মহাপরিচালক আল্লামা ওবায়দুল্লাহ

ইসলামী ব্যাংকের শরীআহ কমিটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন জামিয়ার মহাপরিচালক আল্লামা ওবায়দুল্লাহ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরীয়া সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের পটিয়া আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার মহাপরিচালক মাওলানা ওবায়দুল্লাহ হামযা। বর্তমানে তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের শরীয়া সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ও এনআরবিসি ইসলামী ব্যাংক লিমিটেডের শরীয়া সুপারভাইজরি কমিটির সদস্য এবং সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯২ সালে দাওরায়ে হাদীসে প্রথম শ্রেণিতে প্রথম হন এবং পরবর্তীতে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন। কওমি মাদরাসার জন্য সরকার অনুমোদিত সুপ্রিম কাউন্সিল আল-হাইতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া, বাংলাদেশের সদস্য।

তিনি সৌদি আরবের প্রতিরক্ষা ও বিমান মন্ত্রণালয়ের অধীনে শিক্ষক ও অনুবাদক হিসেবে দায়িত্ব পালন করেন। আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া থেকে প্রকাশিত আরবি ও ইংরেজি ম্যাগাজিন বালাগ আশ-শরক পত্রিকার প্রধান সম্পাদক এবং বাংলাদেশের অন্যতম প্রাচীন মাসিক পত্রিকা আত-তাওহীদ-এরও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। চট্টগ্রামের হালিশহর কে-ব্লক কেন্দ্রীয় মসজিদের খতীব ওবায়দুল্লাহ হামযা। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে তাঁর অনেক প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়েছে।

তিনি সৌদি সরকার ও মুসলিম ওয়ার্ল্ড লীগের আমন্ত্রণে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর করেন। এছাড়াও বিভিন্ন সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের আমন্ত্রণে দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, লেবানন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, হংকং, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও তুরস্ক সফর করেন। আরবি, ইংরেজি, উর্দু ও ফারসিসহ কয়েকটি ভাষায় তিনি পাণ্ডিত্য অর্জন করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সর্বশেষ