প্রিয় বন্ধুরা!
লড়াইটা এখন অনেক কঠিন। চারদিকে নানা ফিতনা-ফাসাদ।
– সমাজ ও নৈতিকতা ধ্বংস করা এলজিবিটি মতবাদ
– পরিবার ও সমাজবিধ্বংসী নারীবাদ
– পাশের দেশের হিন্দুত্ববাদী আগ্রাসন
– গ্লোবাললি পশ্চিমাদের পাওয়ার গেইম
– নাস্তিকতা, ধর্মহীনতার চোখ রাঙানি
– ইসলাম নিয়ে টুকটাক কথা বলা একদল লোকের বিকৃত মর্ডানিস্ট বয়ান
– বিভিন্ন বাতিল ফিরকার কাজের ফিল্ড নষ্ট করার নানান অকাজ-কুকাজ
– দেশের ভেতর শেকড় গেড়ে থাকা ডিপ স্টেট
– কাঠামোগত ইসলামবিদ্বেষ এর নরমালাইজেশন
– হকপন্থী ধারাগুলোর মধ্যে অনৈক্য…
এমন অনেক চ্যালেঞ্জ আমাদের সামনে উপস্থিত। এ সময়ে আসলে বেফিকির থাকার কোনো সুযোগ নেই। গতানুগতিক দিন, মাস, বছর কাটিয়ে দেয়ার এখন আর অবকাশ নেই। তালিবুল ইলমদের ওপর দায়িত্ব অনেক। দাওয়াতের ময়দান এখন অনেক উর্বর। আল্লাহ না করুন, আমাদের এ কর্মহীনতার, ফিকিরের অভাবের, অলসতার চরম মূল্য দিতে হতে পারে। এর জন্য তোমার ‘কলম’ হতে পারে এক শক্তিশালী হাতিয়ার।
দেখতেই পাচ্ছো, ‘নওল হাতের কলম’ নতুন রূপে সজ্জিত হচ্ছে, নতুন উদ্যমে যাত্রা শুরু করছে। তোমাদের অংশগ্রহণ ও সহযোগিতায় একদিন এই ফোরাম হবে আগামী দিনের দিশারী, ইনশাআল্লাহ। তোমাদের সৃজনশীল চিন্তা, শব্দের জাদু ও কলমের শক্তিতে এ স্বপ্ন যেন বাস্তব হয়ে ওঠে। তাই বন্ধুদেরও আহ্বান করো, কলম হাতে এগিয়ে আসো! আশা রাখি—আমরা একসঙ্গে এগিয়ে যাবো। একসঙ্গে স্বপ্ন রচবো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিয।
—দুআপ্রার্থী
বিভাগীয় সম্পাদক, নওল হাতের কলম