শুক্রবার-২৫শে রজব, ১৪৪৭ হিজরি-১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ-২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

অ্যাকশন : মিযানুর রহমান জামীল

অ্যাকশন

মিযানুর রহমান জামীল

 

ভয় করি না বুলেট বোমা ট্যাংক ক্লাসিনা-কোভ
ভয় করি না রক্তপাগল খেক শিয়ালের ক্ষোভ।
ভয় করি না মুনাফিকী চক্রান্তের ধুম
ভয় করি না আমরা জাতি বিপ্লবী নির্ঘুম।
ভয় করি না ফাঁসির রজ্যু রক্ত লৌহ-শিকল
ভয় করি না আমরা মুমিন বিশ্বনবীর দল।
ভয় করি না অগ্নি-শিখা তপ্ত মরুর ধূল
ভয় করি না হায়ে না জাতির মৃত্যু বলি-শূল।
ভয় করি না কালবৈশাখী সাইক্লোন উত্তাল
ভয় করি না এই জামানার বেঈমান দাজ্জাল।
ভয় করি না দখল দারীর জুলুম অত্যাচার
ভয় করি না সীমান্তে ওই রাক্ষুসে কারবার।
ভয় করি না ব্লগারচক্র আমরা মুসলিমীন
ভয় করি না শাহাবাগের নরকী বদদীন।
ভয় করি না নাস্তিকদের কোনো আস্ফালন
ভয় করি না বাম-রামদের ব্যর্থ আন্দোলন।
ভয় করি না মৃত্যু কাফন আমরা বীরের দল
ভয় করি না গগনমুখী হিমাদ্রী চঞ্চল।
ভয় করি না ট্রাম্প কিংবা দিল্লির শয়তান
ভয় করি না আমরা সবাই জাতি মুসলমান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সর্বশেষ