শুক্রবার-২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি-১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ-১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কবিতা/ছড়া সংখ্যা: সেপ্টেম্বর ২০২২

মুহাম্মদ (সা.) তুমি

শাহাদাত হোসাইন হাওলাদার

মুহাম্মদ (সা.) তুমি

আল্লাহ তাআলার মনোনীত মমতার সাথী

সৃর্জন জগতের স্বর্গীয় রহমতি বাতি।

মুহাম্মদ (সা.) তুমি

আল্লাহ তাআলার মনোনীত সৃষ্টির সূত্র

আরবের বিখ্যাত কুরাইশ বংশের পুত্র।

মুহাম্মদ (সা.) তুমি

আল্লাহ তাআলার মনোনীত চরিত্র-ধারী

সৃষ্টির শ্রেষ্ঠ বিশুদ্ধ সদাচার-কারী।

মুহাম্মদ (সা.) তুমি

আল্লাহ তাআলার মনোনীত কুদরতী নূর

সামাজিক ভণ্ডতা চিরমূলে করিয়াছো দূর।

মুহাম্মদ (সা.) তুমি

আল্লাহ তাআলার মনোনীত ইলেমের খনি

সৃষ্টির শ্রেষ্ঠ আদর্শ শিক্ষক মণি।

মুহাম্মদ (সা.) তুমি

আল্লাহ তাআলার মনোনীত শান্তির দূত

মানুষের জিন্দেগি দিবানিশি করিয়াছো পূত।

মুহাম্মদ (সা.) তুমি

আল্লাহ তাআলার মনোনীত রাজনীতি-বিদ

আধুনিক শাসনের মৌলিক গড়িয়াছো ভিত।

মুহাম্মদ (সা.) তুমি

আল্লাহ তাআলার মনোনীত উন্নত শির

যুদ্ধের ময়দানে শ্রেষ্ঠ বিজয়ই বীর।

মুহাম্মদ (সা.) তুমি

আল্লাহ তাআলার মনোনীত ধননীতি-বিদ

হালালীয় অর্থের মৌলিক গড়িয়াছো ভিত।

মুহাম্মদ (সা.) তুমি

আল্লাহ তাআলার মনোনীত সততার কাজী

ইসলাম ধর্মের সর্বদা কাণ্ডারি মাঝি।

মুহাম্মদ (সা.) তুমি

আল্লাহ তাআলার মনোনীত নবীদের রাজ

পরোকাল জীবনের প্রথম জান্নাতি তাজ।

 

হুজুরকে দাও জান্নাত

নূরুদ্দীন খাঁ

কী যে লিখি কষ্টে ফেটে

যাচ্ছে হাজারো বুক,

বেদনা বিধুর যন্ত্রণায়

ভিজে উঠছে যে চোখ।

ধরাধামে মনবজীবন

ক্ষণিক দিনের নশ্বর,

কর্মগুণে কিছু মানুষ

চির অবিনশ্বর।

নাহু সরফ সব বিষয়ে

তুমি ছিলে দক্ষ,

বাংলার সব প্রান্তরে তোমার

ছাত্র লক্ষ লক্ষ।

দীনের কাজে অটল ছিলে

যুগ যুগান্তর ধরে,

চলে গেলে আজ আজিজী

কানন শূন্য করে।

তোমার কথা মনে পড়তেই

বুকে ব্যথা লাগে,

বিয়োগ ব্যথায় সিক্তজলে

কাঁদি অনুরাগে।

প্রভুর কাছে করি আমি

মিনতি মোনাজাত,

প্রভু তুমি বিনা হিসাব

হুজুরকে দাও জান্নাত।

শিক্ষাগুরু

মিজানুর রহমান

শিক্ষাগুরু মহান মানুষ

মহান তাঁদের মন,

শিক্ষা দিয়ে দেশজাতীকে

করে আলিঙ্গন।

মূর্খতাকে দূর করিয়ে

দেয় ছড়িয়ে নুর,

শিক্ষাগুরুর পরশ পেয়ে

যায় কেটে যায় ঘোর।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সর্বশেষ