শুক্রবার-২৫শে রজব, ১৪৪৭ হিজরি-১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ-২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আল জামিয়ার দিন-রাত

তিন দিন ব্যাপী হিফজুল কুরআন হিফজুল হাদীস প্রতিযোগিতা অনুষ্ঠিত

আল-জামিয়া আল ইসলামিয়া পটিয়া পরিচালনাধীন বাংলাদেশ তাহফিজুল কুরআন সংস্থার ব্যবস্থাপনায় ৩৯তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও ৯ম হিফজুল হাদীস প্রতিযোগিতা ২৭-২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের প্রত্যন্ত অঞ্চল হতে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। এবারের প্রতিযোগিতায় ৮২৬ জন প্রতিযোগী অংশ নেয়। দু’গ্রুপে অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় কৃতকার্য হয় মোট ৬৮৯ জন। এর মধ্যে ১ম গ্রুপে ১ম বিভাগে ৭৪ জন,২য় বিভাগে ১২২ জন ও ৩য় বিভাগ ১৬৪ জন, মোট ৩৬০ জনকে পুরষ্কার প্রদান করা হয়। আর ২য় গ্রুপে ১ম বিভাগ ৭৩ জন, ২য় বিভাগ ১২১ জন ও ৩য় বিভাগ ১৩৫ জনকে পুরষ্কৃত করা হয়। হিফজুল কুরআন সাধারণ প্রতিযোগিতায় দু’লক্ষ পঞ্চাশ হাজার টাকা; বিশেষ প্রতিযোগিতায় আটত্রিশ হাজার সাতশত টাকা এবং মেহমানদের হাদিয়াসহ প্রায় দশ লক্ষাধিক টাকা খরচ করে বাংলাদেশ তাহফিজুল কুরআন সংস্থা। সংস্থার মহাসচিব আল্লামা রহমতুল্লাহ কাওসার নেজামীর দিকনির্দেশনায় মাওলানা আফসার উদ্দীন সাহেবের সঞ্চালনায় আয়োজিত প্রতিযোগিতায় প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেন, শায়খুল হাদীস আল্লামা আব্দুল হালিম বুখারী (দা. বা.)।

জামিয়া পটিয়ার খতমে দরসে বুখারীর অনুষ্ঠানে দারুল উলূম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী (দা. বা.) ২৫ মার্চ সোমবার সকাল সাড়ে এগারোটায় জামিয়া ইসলামিয়া পটিয়ার দাওরায়ে হাদীস (সমাপনী বর্ষ) এর হাদীস শাস্ত্রের সর্বোচ্চ হাদীসগ্রন্থ বুখারী শরীফের শেষ সবক প্রদান করেন, দারুল উলূম দেওবন্দ এর মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী। সবক প্রদানকালে তিনি বিদয়াত সংগঠিত হয় এমন অনুষ্ঠান থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বর্তমানে খতমে বুখারীর নামে বিভিন্ন প্রথা ও ইত্যাদী অনুষ্ঠান এমন মাত্রাতিরিক্তভাবে চলছে যে, তা বেদয়াতের পর্যায়ে পৌঁছে গেছে। এসব বন্ধ করা উচিৎ। জামিয়া পটিয়া বাংলাদেশের মার্কাযী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের প্রায় মাদ্রাসায় এই প্রতিষ্ঠানের কথার মূল্য থাকবে। তাই সমস্ত মাদ্রাসাকে এই বিদয়াত সন্নিকট অনুষ্ঠান থেকে বিরত রাখতে জামিয়া পটিয়াকে ভূমিকা রাখতে হবে। জামিয়ার সহযোগী পরিচালক মাওলানা আবু তাহের নদভীর সঞ্চালনায় অনুষ্ঠিত খতমে বুখারীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আল্লামা হাফেজ আহমদুল্লাহ, আল্লামা রফিক আহমদ, মুফতি শামসুদ্দীন জিয়া, মুফতি জসিমুদ্দীন কাসেমী, ড. আবু রেজা নদভী এমপি প্রমুখ ওলামায়ে কেরাম।

আদব বিভাগের ‘সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠান সম্পন্ন

২৪ মার্চ ২০১৯ রবিবার বাদ মাগরিব জামিয়া ইসলামিয়া পটিয়ার অন্যতম বিভাগ ‘আদব বিভাগে’র সাহিত্যসন্ধ্যা জামিয়ার দারুল হাদিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জামিয়ার সহযোগী পরিচালক আল্লামা আবু তাহের নদভী এর সভাপতিত্বে আয়োজিত সাহিত্যসন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া পটিয়ার পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা আব্দুল হালিম বুখারী (দা. বা.)। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আরবী বক্তব্য প্রদান করেন, জামিয়ার বিশিষ্ট মুহাদ্দিস আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আল্লামা মুফতি জসিমুদ্দীন কাসেমী, মাওলানা হাফেজ ফোরকান, মাওলানা জাফর সাদেক, মাও. মাঞ্জুর সিদ্দীক, মাও. ত্বোয়াহা দানীশ প্রমুখ উস্তাদগণ। সাহিত্যসন্ধ্যায় আদব বিভাগের শিক্ষার্থীরা আরবী বক্তব্য,আরবী কথোপকতন, আরবি সংবাদ ও কবিতা আবৃত্তি করে। এছাড়া অনুষ্ঠান শেষে বিশেষ আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

তথ্যসূত্র: ছানা উল্লাহ রিয়াদ

জামিয়া প্রতিবেদক, মাসিক আত-তাওহীদ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সর্বশেষ